সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে চট্টগ্রামে ৫৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আবদুল বাতেন গতকাল বৃহস্পতিবার ইত্তেফাককে জানান, প্রথম দিনে মেয়র পদের জন্য মনোনয়নপত্র নিয়েছেন বিএনএফ প্রার্থী আরিফ মইনুদ্দীন ও কাজী মো. আলাউদ্দিন নামে এক ব্যক্তি।
তিনি আরো জানান, সংরক্ষিত আসনের জন্য ৩ জন মনোনয়নপত্র নিয়েছেন। তারা হলেন— রেখা আলম, আফরোজা কামাল ও ফেরদৌস বেগম মুন্নী। এছাড়া ওয়ার্ড কাউন্সিলর পদের জন্য মোট ৫৪ জন মনোনয়নপত্র নিয়েছেন। এদের মধ্যে শুলকবহর ওয়ার্ডের জামায়াত সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান হিলালী ছাড়া সকলেই নতুন মুখ বলে জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানিয়েছে।
