ফেনীতে পিকআপ ভ্যানে পেট্রোল বোমায় দগ্ধ ৫

আপডেট : ২০ মার্চ ২০১৫, ১২:৫২

ফেনীর দাগনভুঞায় একটি মাছবোঝাই ট্রাকে পেট্রোল বোমা হামলায় চালকসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার মাতৃভুঞায় ফেনী-নোয়াখালী সড়কে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- ইউসুফ (৫৫), ওয়াসিন (২৬), রবিউল (১৬), রোকন (২৪) ও হোসেন (৪৯)। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানায়, শুক্রবার সকালে কুমিল্লা থেকে নোয়াখালীগামী মাছবোঝাই ট্রাকে পেট্রোলবোমা ছুঁড়ে মারে একদল দুষ্কৃতকারী। ফলে ট্রাকে আগুন ধরে যায়। এতে ৫ জন অগ্নিদগ্ধ হয়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে অগ্নিদগ্ধদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠায়।
দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল ফয়সাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।