নাসিরনগরে বিয়ে বাড়িতে ডাকাতি

আপডেট : ২০ মার্চ ২০১৫, ০৯:৩১


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক বিয়ে  বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতদল  অস্ত্রের মূখে বরযাত্রীসহ সবাইকে জিম্মি করে নগদ, র্স্বণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। এ সময় ডাকাতের হামলায় দুইজন আহত হন। বৃহস্পতিবার রাত ১ টার দিকে উপজেলা সদরের ফুলপুর (উত্তরপাড়া)  গ্রামে এ ঘটনা ঘটে।