বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালের ‘বাংলাদেশ-ভারত’ ম্যাচে আম্পায়ারদের ভুল ও পক্ষপাতমূলক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ফরিদপুরে মিছিল করেছে ক্রিকেট প্রেমীরা। শুক্রবার দুপুরে পিকাপভ্যান নিয়ে শহরে তারা বিক্ষোভ প্রদর্শন করে।
ক্রিকেট ভক্তরা দুই আম্পায়ারের প্রতিকৃতি তৈরি করে তাতে জুতার মালা পরিয়ে শহর প্রদক্ষিণ করেন। এ সময় নানা স্লোগান দিয়ে আম্পায়ারদের বিচার দাবি করেন তারা।
