বিএনপি’র নিখোঁজ যুগ্ন মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে পেতে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই’র সহায়তা চেয়েছে দলটি।
শুক্রবার দুপুরে সালাহ উদ্দিন আহমেদের স্ত্রীর সঙ্গে দেখা করে দলটির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান এ সহায়তা চেয়েছেন।
সাংবাদকিদের তিনি বলেন, নিখোঁজ হওয়ার ১০ দিন অতিবাহিত হলেও সালাহ উদ্দিনকে খুঁজে বের করতে না পারায় দেশ ও জাতি স্তম্ভিত। আইনশৃঙ্খলা বাহিনী সালাহ উদ্দিনকে খুঁজে বের করতে না পারলে সরকারের উচিত ফবিআই’র সহায়তা নেয়া সরকারকেই সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করতে হবে। সরকার কোনওভাবেই এর দায় এড়িয়ে যেতে পারে না।
