ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের সাব-স্টেশনের ২৩০ কেভি সুইচ ইয়ার্ডের ১১ কেভি ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের কারণে কেন্দ্রের ৪টি ইউনিটের বিদ্যুৎ উত্পাদন বন্ধ হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল ৩টার
পাওয়ার স্টেশনের নিজস্ব দমকল বাহিনী ও আশুগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে।
পাওয়ার স্টেশন কোম্পানীর একটি সূত্র জানায়, বিকেল ৩টার দিকে সাব-স্টেশনের টান্সফরমারে অগ্নিকাণ্ডের কারণে ৬৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ২নং ইউনিট, প্রতিটি ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৩ নং ইউনিট ও ৪নং ইউনিট এবং ৫৬ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জিটি-২ ইউনিটের উত্পাদন বন্ধ হয়ে যায়।
তবে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নূরুল আলম জানান, ৩টি ইউনিটের উত্পাদন বন্ধ রয়েছে। বন্ধ ইউনিট গুলো চালুর চেষ্টা চলছে। অগ্নিকাণ্ডে খুব একটা ক্ষয়-ক্ষতি হয়নি।
এ ব্যাপারে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেডের পরিচালক (কারিগরি) মোঃ সাজ্জাদুর রহমান বলেন, ট্রান্সফরমারের ত্রুটি সারানোর চেষ্টা চলছে।
আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, বিদ্যুৎ কেন্দ্রের সুইচ ইয়ার্ডের ট্রান্সফরমারের তৈল লিকেজ হয়ে নিচে পড়ে যাওয়ায় লিকেজ তৈল থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়-ক্ষতি তেমন হয়নি।
