ফেনীর দাগনভূঁইয়ায় মাছবাহী ট্রাকে দূর্বৃত্তরা দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে আজ। এ ঘটনায় ৫ জন দগ্ধ হয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে দাগনভূঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ফেনী জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়। তাদের অবস্থার অবনতি হলে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে মাতুভূইয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী তারেকুল ইসলাম রিপন, ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি ফরহাদ উদ্দিন রুবেল ও শিবির কর্মী আশরাফুল নোবেলকে আটক করেছে।
ফেনী জেলা সদর হাসপাতাল ও আহত রোগী সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে কুমিল্লার বুড়িচং থেকে নোয়াখালীর কোম্পানীগজ্ঞের বসুরহাট বাজারে মাছবাহি ট্রাকটি পৌছুলে দূর্বৃত্তরা দুটি পেট্রল বোমা নিক্ষেপ করে। ফলে চালক নিয়ন্ত্রণ হারায় এবং ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে কাত হয়ে যায়। এ সময় গাড়ীতে থাকা ৫ জন দগ্ধ হয়। আহতদেরকে উদ্ধার করে প্রথমে দাগনভূঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের অবস্থার অবনতি হলে দ্রুত ফেনী জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়। তাদের অবস্থার আরো অবনতি হলে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। আহতরা হলেন মোঃ ইউছুফ (৫৫), ট্রাকের সহকারী আবুল হোসেন (৪৯), মাছ ব্যবসায়ী মো. ওয়াসিম (২৮), কর্মচারী রবিউল ইসলাম (১৬) ও মোঃ রোকন (২৪)। তাদের সকলের বাড়ী কুমিল্লার বুড়িচং উপজেলায়।
ফেনী জেলা সদর হাসপাতালের ইএমও (এমার্জেন্সি মেডিকেল অফিসার) ডাঃ একে এম ফয়েজুল করিম জানান, আহত রোগীর দুজন কিছুটা ভালো আছে। বাকিরা প্রায় ১০ থেকে ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তবে এদের মধ্যে চালকের অবস্থা আশংকাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে মাতুভূইয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী তারেকুল ইসলাম রিপন, ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি ফরহাদ উদ্দিন রুবেল ও শিবির কর্মী আশরাফুল নোবেলকে পুলিশ আটক করেছে।
দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় দাগনভূঁঞা থানার উপপরিদর্শক (এসআই) হাসান উদ্দিন বাদী হয়ে ২৫-২৫ জনকে আসামী করে একটি মামলা এবং তিনজনকে আটক করেছেন। পুলিশ ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
