গাপটিলের অনন্য রেকর্ড

আপডেট : ২১ মার্চ ২০১৫, ১৮:৩৪
 
ওপেনার মার্টিন গাপটিল অনন্য এক রেকর্ডের অধিকারী হয়েছেন। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে ২৩৭ রানে অপরাজিত থেকে তিনি এই রেকর্ড করেন। এরআগে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২১৫ রানের রেকর্ডটি ছিল গেইলের। গেইল জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন এ রেকর্ড। গাপটিল ২৪টি চার ও ১১ ছ্ক্কা মেরে ১৬৩ বলে ২৩৭ রানে থাকেন অপরাজিত। এটা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ঘটনা আর বিশ্বকাপ আসরে এটি প্রথম।
 
 গাপটিল প্রথম ৬৪ বলে অর্ধশত করেন গাপটিল। পরবর্তী ৪৭ বলে অর্থাৎ ১১১ বলে করনে সেঞ্চুরি। প্রথম শতকে  আসে ১২টি চার থাকলেও ছক্কা নেই একটিও। পরবর্তী শতকটি করনে মাত্র ৪১ বলে। অর্থাৎ ১৫২ বলে দ্বিশতক করেন তিনি।  এই সময়ে ৯টি চার ও ৮টি ছক্কা মারেন তিনি।