চট্টগ্রাম অফিস
লোহাগাড়ায় চুনতিতে ১৯ দিনব্যাপী ৪৮তম সীরতুন্নবী (সাঃ) মাহফিল গতকাল সোমবার বিকেলে উদ্বোধন করা হয়েছে। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন চুনতি হাকিমিয়া প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা হাসান ছিদ্দিকী। মাহফিল উদ্বোধন করেন সীতাকুণ্ড কামিল মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা হোছাইন আহমদ। বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আসলাম ও মাওলানা জিয়াউল ইসলাম। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা নুরুল আলম। বক্তব্য রাখেন মাওলানা আবদুস ছোবহান ও মাওলানা আবদুল মন্নান শমসী। মাহফিল সঞ্চালনায় ছিলেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী।
