মার্টিন গাপটিলের রেকর্ড গড়া অপরাজিত ২৩৭ রানে নিউজিল্যান্ড গতকাল শনিবার নিজেদের মাঠ ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে।
আগামী মঙ্গলবার অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার সাথে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে চলতি আসরের স্বাগতিক নিউজিল্যান্ড যারা এখনো কোন ফাইনাল খেলতে পারেনি। একই দশা অবশ্য দক্ষিণ আফ্রিকারও। অপরদিকে এর দু’দিন পর সিডনিতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও বর্তমান চ্যাম্পিয়ন ভারত।
আগের তিনটির মতো কালকের কোয়ার্টার ফাইনালটিও হলো একতরফা যাতে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৩ রানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছল অন্যতম ফেভারিট নিউজিল্যান্ড। পুরো খেলাটিই ছিল গাপটিলময়। কেননা এই ওপেনার ক্যারিবীয় বোলিংকে ছেলেখেলা করে তোলেন ২৩৭ রানে। নিউজিল্যান্ড ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ এবং ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ এটি।

গাপটিলের এ নৈপুণ্যে বিশ্বকাপের নকআউট পর্যায়ে সর্বোচ্চ রানের পাশাপাশি সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের রেকর্ডও গড়ে এবারের আসরের সহস্বাগতিকরা।
টসে জিতে নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়ার পরই ভয়ঙ্কর হয়ে ওঠেন গাপটিল। ১৬৩ বলে ২৪টি চার এবং ১১টি ছয়ের মারে রানগুলো তোলেন ডানহাতি এই ওপেনার। ১১১ বলে সেঞ্চুরি করেন তিনি। পরের ৫২ বলে করেন ১৩৭ রান।
মার্লন স্যামুয়েলস চার রানের সময় তার ক্যাচটি না ফেললে ক্যারিবীয় ক্রিস গেইলের বিশ্বকাপের প্রথম ডাবল সেঞ্চুরি ও সর্বোচ্চ সংগ্রহের রেকর্ডটি অবশ্য ২৫ দিনের মাথায় ম্লান হয়ে যেত না। গেইল জিম্বাবুয়ের বিরুদ্ধে গ্রুপ পর্বে ২১৫ রান করে এ নজিরটি গড়েছিলেন।
গেইল অবশ্য ব্ল্যাক ক্যাপদের দেয়া ৩৯৪ রানের লক্ষ্য তাড়ায় আটটি চারের মারে ৩৩ বলে ৬১ রান করে আউট হয়ে যান। কিন্তু ট্রেন্ট বোল্টের চার উইকেট দখল ও ক্যারিবীয়দের নিয়মিত বিরতিতে উইকেট খোয়ানো খেলাটিকে আগাম শেষ করে দেয়।