মাগুরায় দুর্বৃত্তের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রওশন আলী (৪০) হাসপাতালে ভর্তি হওয়ার আগেই মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে শাকিল হোসেন (৩০) ও বিকালে মতিন বিশ্বাসের (২৯) মৃত্যু হয়।
শনিবার রাত সোয়া ৮টার দিকে মাগুরা-যশোর সড়কের মাগুরা সদর উপজেলার মঘিরঢাল এলাকায় ট্রাকে পেট্রোল বোমা হামলায় ৯ জন শ্রমিক দগ্ধ হন।
অন্য দগ্ধ শ্রমিকরা হলেন- নাজমুল হোসেন (২৫), ইলিয়াস আলী (৩৫), আরব আলী (২৫), ফারুক আহম্মদ (৪০), ইমরান (৩২), ও ইয়াদুল ইসলাম (৪৮)।
দগ্ধদের শরীরের ৬২ থেকে ৮২ শতাংশ পুড়ে গেছে।
