নিখোঁজ বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই আমার স্বামীকে তুলে নিয়ে গেছে। রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।
সালাহ উদ্দিন আহমেদকে ফেরত পেতে আবারো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন হাসিনা আহমেদ। তিনি বলেছেন, আমি বিনীতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবারো আবেদন জানাচ্ছি, তিনি যেন আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন- যেভাবে তারা আমার স্বামীকে তুলে নিয়ে গেছে, অক্ষত অবস্থায় আমার স্বামীকে তারা যেন ফিরিয়ে দেয়। আমাদের মানসিক অস্থিরতা থেকে রেহাই দেন।
প্রায় দুই সপ্তাহ আগে থেকে বিএনপির যুগ্ম-মহাসচিবের সালাহ উদ্দিন আহমেদের খোঁজ না পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার। পরিবারের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে সালাহ উদ্দিনকে তুলে নেওয়া হয়েছে। তবে আইনশৃঙ্খলাবাহিনী এই অভিযোগ অস্বীকার করেছে।
