মাগুরায় পেট্রোলবোমার মদদদাতারা চিহ্নিত: নাসিম

আপডেট : ২২ মার্চ ২০১৫, ২১:১৭
স্বাস্থ্যমন্ত্রী  মোহাম্মদ নাসিম বলেছেন, মাগুরার মঘিরঢালে ৯ জন অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় দুর্বৃত্তরা চিহ্নিত হয়েছেন।
 
রবিবার বিকেল ৩টায় ঢাকা  মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে  রোগীদের  দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।
 
তবে মদদ দাতা কারা সে ব্যাপারে  মন্ত্রী কিছু বলেননি। তিনি আরো বলেন, খালেদাকে বলছি, হরতাল অবোরোধের নামে এসব বন্ধ করুন। হরতাল অবরোধ দিয়ে জ্বালাওপোড়াও আর নির্বাচন একসঙ্গে হতে পারে না।
 
 হরতাল প্রত্যাহারের আহবান জানিয়ে তিনি বলেন, আপনার যদি সামান্যতম কোন মমত্ব বোধ থাকে তাহলে হরতাল প্রত্যাহার করুন। হরতাল আবরোধের নামে নিরিহ মানুষকে পেট্রোল বোমামেরে হত্যাকরা থেকে বিরত থাকুন।  এখন হরতাল-অবরোধের কোন জনসমর্থন নেই। কিন্তু বোমাবাজদের দিয়ে হত্যাকাণ্ড চালানো হচ্ছে।