দুর্নীতি দমন কমিশনের সাবেক উপ-পরিচালক আহসান আলীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সম্প্রতি কমিশন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে। এমনকি তার অভিযোগ অনুসন্ধানের জন্য দুদকের উপ-পরিচালক জুলফিকার আলীকে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দিয়েছে কমিশন। উল্লেখ্য, গত বছরের মে মাসে দুদকের উপ-পরিচালক আহসান আলীকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
দুদক সূত্র জানায়, রাজধানীর নিকুঞ্জে আহসান আলীর তার তিনতলা বিলাসবহুল একটি বাড়ি রয়েছে। যা তিনি দুদকে চাকরিরত অবস্থায় নির্মাণ করেছেন। এছাড়া খিলগাঁওয়ে রয়েছে আরেকটি বাড়ি। তার নামে-বেনামে রয়েছে নানা সম্পদ। এসব সম্পদ বৈধ আয়ে তৈরী করা হয়েছে কিনা সেটা ক্ষতিয়ে দেখতে দুদক এ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।
