নওয়াপাড়ার বুইকরা গ্রামে বোমা বানাতে গিয়ে ছাত্রদল কর্মী আব্দুল্লা আল মামুন (৩০) বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুইকরা গ্রামের ইদ্রিস আলী গাজীর বাড়ীতে তার পুত্র ছাত্রদল কর্মী আব্দুল্লা আল মামুন নাশকতার উদ্দেশে বোমা তৈরী করতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে তার বামহাত ও বাম পায়ে বোমার স্পিলিন্টার লেগে মারাত্মক আহত হয়। সাথে সাথে এলাকাবাসী তাকে অভয়নগর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোমা তৈরীর সরঞ্জামাদি জালের কাঠি, স্পিরিটের বোতলও লালটেপ উদ্ধার করেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পুলিশ প্রহরায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভয়নগর থানার উপ পুলিশ পরিদর্শক আরিফ হোসেন জানায়, নাশকতার উদ্দেশে বোমা তৈরী করতে গিয়ে বিস্ফোরিত হয়ে সে আহত হয়েছে। আহত মামুন ছাত্রদলের কর্মী।
