গভীর নলকূপ বিকল

বরিশাল সদর হাসপাতালে পানি সংকট

আপডেট : ২৩ মার্চ ২০১৫, ০১:৪৬

একমাত্র গভীর নলকূপটি বিকল হয়ে পড়ায় তীব্র পানি সংকট দেখা দিয়েছে বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে। গত ১৭ দিন ধরে এ অবস্থা বিরাজ করলেও বিষয়টি সমাধানে আরো সময় লাগতে পারে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। পানি সংকটের কারণে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কমে গেছে। আর যেসব রোগী আগে থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের পাশাপাশি পানি সংকটের কারণে দুর্ভোগ পোহাচ্ছেন হাসপাতাল কম্পাউন্ডে বসবাসরত চিকিত্সক, নার্স ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা।

হাসপাতালসূত্রে জানা গেছে, হাসপাতালে পাম্পের মাধ্যমে পানি উত্তোলন করার দুটি গভীর নলকূপের একটি দীর্ঘদিন ধরে বিকল রয়েছে। সম্প্রতি অপর নলকূপ দিয়ে কাদা ও বালি মিশ্রিত পানি ওঠায় তা ব্যবহারে অনুপযোগী হয়ে পড়লে হাসপাতালে পানি সরবরাহ বন্ধ থাকে। অপরদিকে হাসপাতালের নতুন ভবনের সামনে স্থাপিত একটি নলকূপ থেকে পানি উত্তোলনের ব্যবস্থা থাকলেও পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেটিও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

অন্যদিকে নতুন ভবনের রোগীরা চাপকলটি ব্যবহার করলেও সেটিতে দিনের বেলা পানি পাওয়া যায় না। তিনি আরো জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অচল নলকূপটি মেরামতের কাজ চালাচ্ছে। আগামী ২/৩ দিনের মধ্যেই পানি সরবরাহের কাজ স্বাভাবিক হবে বলেও তিনি জানিয়েছেন।