কুমিল্লায় ১১শ’ পিস ইয়াবাসহ আটক ১

আপডেট : ২৩ মার্চ ২০১৫, ১০:৪৩


কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে ১১শ’ পিস ইয়াবাসহ মাসুদ রানা নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। রবিবার রাতে উপজেলার নারায়নসার গ্রাম থেকে তাকে আটক করা হয়। সোমবার সকালে থানা পুলিশের মাধ্যমে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আটক মাসুদ ঐ গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।
কুমিল্লাস্থ র‌্যাব-১১ এর এএসপি মো. নাজিম উদ্দীন আল-আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি বিশেষ দল রবিবার রাতে জেলার বুড়িচং উপজেলার নারায়নসার গ্রামে অভিযান পরিচালনা করে মাসুদ রানাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১ হাজার ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৬শ’ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৩ লাখ ৩৯ হাজার টাকা।
এ ব্যাপারে রবিবার রাতে বুড়িচং থানায় হয়। আজ সকালে থানা পুলিশের মাধ্যমে তাকে আদালতে পাঠানো হয়েছে।