প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. তাবারক হোসেন ভুঁইয়া সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে পিএইচডি অর্জন করেন। তার থিসিসের বিষয় ছিল- অ্যা কম্পারেটিভ স্টাডি অব স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (এসএমই) ব্যাংকিং সার্ভিসেস ইন বাংলাদেশ অ্যান্ড কানাডা। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস এ্যান্ড ইকনোমিক্স অনুষদের খণ্ডকালীন অধ্যাপক। তিনি একজন বিশিষ্ট কথাসাহিত্যিক ও নাট্যকার।-প্রেস বিজ্ঞপ্তি
