মুন্সীগঞ্জের শ্রীনগরে গনপিটুনিতে ফরিদ মোল্লা (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার গভীর রাতে উপজেলার পুরারবাগ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ফরিদ মোল্লা ঢাকা জেলার দোহার উপজেলার রানীপুর গ্রামের রুস্তম আলীর ছেলে।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মুজিবুর রহমান জানান, ২০/২৫ জনের ডাকাত দল ঐ গ্রামের মো. আজিমের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে স্বর্ণালংকারসহ সর্বস্ব লুট করে নেয়। এ সময় বাড়ীর লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ডাকাতদল ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যাচ্ছিল। গ্রামবাসী ডাকাত দলকে ধাওয়া করে একজন হাতেনাতে ধরে ফেলে। এ সময় জনতা গনপিটুনি দিয়ে দু’চোখ উপরে ফেলে। এক পর্যায়ে রাত দুইটার দিকে সে মারা যায়। মৃত্যুর আগে সে তার পরিচয়সহ আরও ৭/৮ জন ডাকাতের নাম উল্লেখ করেছে। তবে অন্য ডাকাতরা অস্ত্র ও লুন্ঠিত মালামালসহ পালিয়ে যেতে সক্ষম হয়।
