বকনা গরুর দাম কয় লাখ?

আপডেট : ২৩ মার্চ ২০১৫, ১১:৪১


চাটমোহরে দু’বছর বয়সী এই বকনা গরুটির দাম হাঁকা হয়েছে ১০ লাখ টাকা। দাম উঠেছে সাড়ে ৯ লাখ টাকা পর্যন্ত। কিন্তু মালিক কোবাদ আলী মোল্লা ঐ দামে গরুটি বেচতে নারাজ। উপজেলার কুমারগাড়া পশ্চিমপাড়া গ্রামের কোবাদ আলী জানালেন, গরুটি পালন করতে তার প্রতিদিন ৩শ’ টাকা খরচ হয়। আগামী এক মাসের মধ্যে গরুটি প্রথমবারের মতো বাচ্চা দেবে। দর্শনীয় গরুটি দেখতে প্রতিদিনই সেখানে ভিড় করছে মানুষ।