চট্টগ্রামের বাকলিয়ায় মশার কয়েল থেকে ঘরে আগুন লেগে এক ব্যক্তি পুড়ে মারা গেছেন। রবিবার রাতে সাড়ে ১২টা দিকে মিয়াখাননগর বালুর মাঠের কাছে এই ঘটনা ঘটে। নিহতের নাম নূর মোহাম্মদ।
চট্টগ্রাম ফায়ার সর্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, মশার কয়েল থেকে একটি ঘরে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৬০টি কাঁচাঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
