গোপালগঞ্জে মেশিনে ওড়না পেঁচিয়ে নারীশ্রমিকের মৃত্যু

আপডেট : ২৩ মার্চ ২০১৫, ১৩:১৪

গোপালগঞ্জের মুকসুদপুরে মেশিনে ওড়না পেঁচিয়ে দিপালী বৈরাগী (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার শান্তিপুর গ্রামের আর কে ডাউল মিলে এই ঘটনা ঘটে।
দিপালী বৈরাগী মুকসুদপুর উপজেলার জলিরপার ইউনিয়নের জলিরপাড় গুচ্ছ গ্রামের নিখিল বৈরাগীর স্ত্রী।