গাজীপুরে উঠান থেকে ২টি পেট্রোল বোমা উদ্ধার

আপডেট : ২৩ মার্চ ২০১৫, ১৬:৩৬

গাজীপুরের শ্রীপুরে একটি বাড়ির খড়ের গাঁদা থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকার জনৈক ইমান আলীর বাড়ির উঠানে থাকা খড়ের গাঁদায় সোমবার সকালে লাল টেপ পেচানো প্রাণ কোম্পানির জুসের বোতল দু’টি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেয়। বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর থানা পুলিশ গিয়ে পেট্রোল বোমা দু'টি উদ্ধার করে। পুলিশ বোমা দুটি একটি পানি ভর্তি বালতিতে করে থানায় নিয়ে যায়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহসিনুল কাদির বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পেট্রোল বোমা সদৃশ দু'টি বস্তু উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বস্তুু দু'টি পেট্রোল বোমা কি না তা নিশ্চিত হওয়া যায়নি।