বঙ্গোপসাগরের চেরাদ্বীপ থেকে ৪০ মালয়েশিয়া যাত্রীসহ একটি বড় ট্রলার ও পাঁচ মাঝিমাল্লা আটক করেছে বাংলাদেশ কোস্টর্গাড সদস্যরা। সোমবার বেলা ১২টায় বঙ্গোপসাগর থেকে তাদের আটক করা হয়।
টেকনাফ-সের্ন্টমাটিনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কমান্ডার মো. দিকশান চৌধুরী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, সেন্টমাটিন হতে সাগর পথে মানব পাচারের গোপন খবর পেয়ে সোমবার দুপুরে তার নেতৃত্বে কোস্ট গার্ড সদস্যরা সেন্টমাটিন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ট্রলারটিকে দেখে থামানোর সংকেত দিলে তারা অমন্য করে পালিয়ে যায়। পরে ট্রলারটিকে ধাওয়া করে পাঁচ মাঝিমাল্লাসহ ৪০ মালয়েশিয়া যাত্রীকে আটক করে। আটককৃতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে।
