শেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

আপডেট : ২৩ মার্চ ২০১৫, ১৬:২৩


শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বালুঘাটা এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় তৌহিদুল হাসান নামে দেড় বছরের এক শিশু নিহত এবং তার মা রুপালি আক্তার (৩০) গুরুতর আহত হয়েছে। আহত মা’কে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  সোমবার দুপুর দেড়টার দিকে নালিতাবাড়ী-গাজির খামার-শেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।