ভাঙ্গায় অগ্নিকাণ্ডে ৯ বসতঘর পুড়ে ছাই

আপডেট : ২৩ মার্চ ২০১৫, ১৭:২৯

উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিরালদী গ্রামে সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় জনতা ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা দুইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৯টি ঘরের ভেতরে থাকা ফ্রিজ, টিভি, আসবারপত্র, উঠতি রবি শস্য, নগত টাকা ও স্বর্ণালংকার পুড়ে যায়। প্রাথমিক ভাবে ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের ইউনিট লিডার নুর মোহাম্মদ জানান, দুপুরে শাফি মাতুব্বরের রান্না ঘর হতে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা পাশের ঘরগুলাতে ছড়িয়ে যায়। আশপাশে পানির ব্যবস্থা না থাকায় চোখের সামনেই সব কিছু পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তরা হলেন- শাফি মাতুব্বর, শফিউদ্দিন মাতুব্বর, মফিউদ্দিন মাতুব্বর, খবিরউদ্দিন মাতুব্বর, মোমরেজ খাঁ।