আব্দুল জোব্বার মির্জা
গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের গুয়াবাড়ী গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল জোব্বার মির্জা উদ্দিন (৬৩) গত রবিবার বিকালে ঢাকা ক্যান্সার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। গতকাল সোমবার সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদায় সাঘাটা হেডকোয়ার্টার জামে মসজিদ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
