বাংলাদেশের প্রধান বিচারপতি এস. কে সিনহাকে সিলেট জেলা বারের পক্ষ থেকে সোমবার দেয়া সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে কয়েক লাখ মামলা জট রয়েছে। আর এই মামলাগুলো নিস্পত্তির জন্য বিচারক ও সংস্লিষ্টদের আরো আন্তরিক হতে হবে।
তিনি বলেন, অনেক বিচারক বছরের অধিকাংশ সময় ছুটিতে থাকেন। এতে মামলা জট বাঁধে। তিনি বলেন দুপুরে লাঞ্চের পর অনেক বিচারক ও আইন জীবী আর কোর্ট করেন না। এজন্য তিনি বিকালে কোর্ট করার জন্য বিচারক ও আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তিনি নিজে প্রতিদিন ৯-৫ টা পর্যন্ত অফিসে থাকেন।
প্রধান বিচারপতি জেলা বারের সাবেক সভাপতি এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীনের দাবির প্রেক্ষিতে বলেন, অচিরেই দেশের সব কটি বিভাগে একটি করে সার্কিট বেঞ্চ স্থাপন করা হবে।
তিনি বলেন, দেশে ন্যায় বিচার নিশ্চিত করতে তিনি ইতিমধ্যে যে সব পদক্ষেপ নিয়েছেন তা আগামী ৫-৬ মাসের মধ্যে দৃশ্যমান হবে।
প্রধান বিচারপতি বলেন, তিনি সিলেটসহ কয়েকটি জেলার মামলা জট কমাতে পাইলট প্রকল্প হাতে নিচ্ছেন। প্রধান বিচারপতি সিলেট বারে তার আইন প্রেকটিস শুরুর স্মৃতিবিজড়িত দিনগুলোর কথা উল্লেখ করে বলেন এই জেলায় যাতে কোন বিচারকের পদ শূন্য না থাকে এ বিষয়ে তার আন্তরিক প্রচেষ্টা থাকবে।
সিলেট জেলা বার হলে সংবর্ধনা অনুষ্টানে জেলা বারের সভাপতি এ কে এম সমিউল আলম সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুল খালিক, জেলা বারের সেক্রেটারি অশোক পুরকায়স্থ, মিসবাহ উদ্দিন সিরাজ, এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন প্রমুখ। পরে বারের পক্ষ থেকে প্রধান অতিথিকে স্বর্ণের মেডেল উপহার দেয়া হয়।
