লক্ষ্মীপুরে একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে ডিবি পুলিশ। সোমবার রাত ১০টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের জাহানাবাদ গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- একটি কাটা রাইফেল, একটি এলজি ও দুটি একনলা বন্দুক, ৩৬ রাউন্ড শর্টগানের গুলি, ১১ রাউন্ড বন্দুকের ও ৬ রাউন্ড পিস্তলেরসহ ৫৩ রাউন্ড তাজা গুলি।
পুলিশ সূত্র জানায়, সন্ত্রাসীরা পালেরহাট এলাকার একটি পরিত্যাক্ত বাড়িতে গোপন বৈঠক করছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান ডিবি পুলিশ নিয়ে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ওই বাড়িতে তল্লাশি করে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
