রাজশাহীতে ট্রেনে অস্ত্রসহ নারী আটক

আপডেট : ২৪ মার্চ ২০১৫, ১৬:৩৩
 
রাজশাহী থেকে ঢাকাগামী একটি ট্রেন থেকে অস্ত্র ও গুলিসহ এক নারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। সোমবার রাতে তাকে আটক করা হয়। আটককৃতের নাম-আকতারা বেগম জান্নাত (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সদর এলাকার আকতার আলীর মেয়ে।
রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী জানান, রাত সোয়া ১১টার দিকে ধূমকেতু এক্সপ্রেস প্লাটফর্ম ছেড়ে যাবার সময় ঐ নারী দ্রুত গিয়ে ট্রেনে ওঠেন। এসময় গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক ও তল্লাশীর জন্য ট্রেনে দায়িত্বরত জিআরপি সদস্যদের জানানো হয়। পরে তল্লাশী করে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ওসি আরো বলেন, এ ঘটনায় জান্নাতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।