যাদের হাতে রক্তের দাগ, তাদের সাথে সংলাপ নয়: হানিফ

আপডেট : ২৪ মার্চ ২০১৫, ১৬:৪৫
 
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘যাদের হাতে এখনো রক্তের দাগ, তাদের সাথে কোনো সংলাপ হবে না।’ মঙ্গলবার সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
ঢাকা ও চট্টগ্রামে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করলে আওয়ামী লীগের পরাজয় হবে এমন ধারনাকে অমূলক উল্লেখ করে হানিফ বলেন, ‘নির্বাচনের আগে অনেকেই অনেক কথা বলেন। এমনকি যে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয় সেও নির্বাচনের আগে বিজয়ের আশা করেন।’
 

নিখোঁজ বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের নাগরিক নিখোঁজ হলে তাকে খুঁজে বের করার দায়িত্ব সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের। এক্ষেত্রে তার পরিবারের সদস্যসহ সংশ্লিষ্ট সবার উচিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ব্যাপারে সচেষ্ট রয়েছে, শিগগিরই মূল রহস্য ও তথ্য উদ্ঘাটন করা সম্ভব হবে।’