নাজমুল বয়স (৮)। দুই বছর বয়সে ওমস্টেড সিনডম রোগে আক্রান্ত হয়েছে। তাকে ঢাকা মেডিক্যালসহ বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিত্সা করানো হয়। কিন্তু তার রোগ ভালো না হওয়ায় ভারতের ভেলর খ্রিস্টান মেডিক্যাল হাসপাতালে নিয়ে যান তার বাবা-মা। সেখানে চিকিত্সায় সে কিছুটা সুস্থ হয়। কিন্তু ওখান থেকে আসার সময় ডাক্তার বলেছিলেন, তাকে প্রতি দুই বছর পর পর আবার ভেলর খ্রিস্টান মেডিক্যাল হাসপাতালে নিতে হবে। তার দু’হাত এবং পায়ের সার্জারি করাতে হবে। কিন্তু তার বাবা হোটেল শ্রমিকের পক্ষে এত বিশাল ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়ে। তাই তার সুচিকিত্সার জন্য সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্য প্রার্থনা করেছেন নাজমুলের বাবা-মা। সাহায্য পাঠানোর ঠিকানা: মোসা:নাজমা, গ্রাম+পোঃ বুড়িরচর, থানা+ জেলা-বরগুনা। হিসাব নং-২০৫০৩১০০২০১১৮০৪০৬, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, বাড্ডা শাখা, ঢাকা। মোবাইল নং: ০১৯১৭৭২৫৩১৭ (বিকাশ।
