ডিগ্রি পরীক্ষার তারিখ পরিবর্তন

আপডেট : ২৪ মার্চ ২০১৫, ১৬:৪৭
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন তারিখ অনুযায়ী, আগামী ১৮ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে ২৮ মার্চ থেকে ডিগ্রি পাস ও সার্টিফিকেট পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার সংশোধিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে জানা যাবে।