বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন আওয়ামী লীগ সমর্থক পেশাজীবীদের নেতা অধ্যাপক কামরুল হাসান খান । তিনি অধ্যাপক প্রাণ গোপাল দত্তের স্থলাভিষিক্ত হচ্ছেন। বিএসএমএমইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবারই উপাচার্যের দায়িত্ব নিচ্ছেন কামরুল হাসান।
প্যাথলজির অধ্যাপক কামরুল হাসান পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিবের দায়িত্বে রয়েছেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সহসভাপতি।
নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ প্রাণ গোপাল দত্ত বিএসএমএমইউর উপাচার্য পদে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। তার দ্বিতীয় মেয়াদের কার্যকাল সোমবার শেষ হয়েছে।
