মাগুরায় পেট্রলবোমা হামলা: ব্যবহৃত মোটর সাইকেলের মালিক আটক

আপডেট : ২৪ মার্চ ২০১৫, ১৮:৩১
 
মাগুরা-যশোর সড়কের মঘিরঢালে ট্রাকে পেট্রলবোমা হামলায় নয় শ্রমিক হতাহতের ঘটনায় ব্যবহত মোটর সাইকেলের মালিক কে জিঞ্জাসাবাদের জন্য  পুলিশ আটক করেছে।
 
মঙ্গলবার দুপুরে জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রাম থেকে তাকে আটক করে। তার নাম গাজী খালিদ (২৬)। পিতার নাম গাজী মোসলেম, বাড়ি উক্ত বালিদিয়া গ্রামে। তবে  মোটর সাইকেলটি সে তিন বছর পূর্বে বিক্রি করে দিয়েছে  বলে তার পিতা জানান কিন্তু নাম পরিবর্তন হয়নি। এখনও তার নাম রয়েছে। পুলিশ তাকে মাগুরায় এনে জিঞ্জাসাবাদ করছে।
 
মাগুরার সরকারী পুলিশ সুপার ( সার্কেল ) সুদর্শন কুমার রায় জানান, তাকে জিঞ্জাসাবাদের জন্য আটক করা হয়েছে । সে কার কাছে মটর সাইকেলটি বিক্রি করেছিল তাদের অটক করলে এই হামলার সাথে করা জড়িত তা বের হয়ে আসবে ।

উল্লেখ্য, শনিবার রাতে  মাগুরার মঘীর ঢাল এলাকায় একটি  ট্রাকে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করলে ৯ বালু শ্রমিক দগ্ধ হয় । এদের মধ্যে  রওশন আলী, শাকিল মোল্ল্যা ও আব্দুল মতিন বিশ্বাস মারা গেছেন এবং ৬ জন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছে । মোটর সাইকেলটি মাগুরার ছোনপুর নামকস্থান থেকে পরিত্যাক্ত অবস্থায় পুলিশ  উদ্ধার করে । সেই সুত্রে তদন্তে তাকে আটক করে পুলিশ ।