জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের স্নাতকোত্তর ১ম পর্ব প্রাইভেট রেজিস্ট্রেশন আজ ২৫ মার্চ থেকে শুরু হয়ে ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ebu.bd ) ও (www.nubd.info/mp) থেকে জানা যাবে।
৩য় বর্ষের ফরম পূরণ শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের ৩য় বর্ষ অনার্স পরীক্ষার ফরম পূরণ মঙ্গলবার থেকে শুরু হয়েছে এবং চলবে ১২ এপ্রিল পর্যন্ত। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.ebu.bd) এবং (www.nubd.info/203) থেকে জানা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্র মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
