মাগুরায় পেট্রোল বোমায় দগ্ধদের মধ্যে ইয়াদুল হোসেন (৩০) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইয়াদুল মাগুরার মালিক গ্রামের জহিরুল মোল্লার ছেলে।
এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো চারজনে।
শনিবার রাত ৮টার দিকে মাগুরা—যশোর মহাসড়কের মঘীরঢাল এলাকার মহাসড়কে বালুর ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে নয়জন শ্রমিক দগ্ধ হন।
