‘স্বাধীনতা পুরস্কার’র জন্য মনোনীত সাতজনের হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে। ওসমানী স্মৃতি মিলনায়তনে বুধবার সকালে এক অনুষ্ঠানে মনোনীতদের হাতে রাষ্ট্রের সর্বোচ্চ এই পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুরস্কারপ্রাপ্তরা হলেন, শাহএএমএস কিবরিয়া, প্রয়াত কমান্ড্যান্ট মানিক চৌধুরী ও শহীদ মামুন মাহমুদ, সাহিত্যে অধ্যাপক আনিসুজ্জামান, সংস্কৃতিতে চলচ্চিত্র অভিনেতা আব্দুর রাজ্জাক, গবেষণা ও প্রশিক্ষণে ড. মোহাম্মদ হোসেন মণ্ডল এবং সাংবাদিকতায় প্রয়াত সন্তোষ গুপ্ত।
পুরস্কার বিতরণ শেষে ভাষণকালে প্রধানমন্ত্রী বলেন, এমন একটা সময় ছিল যারা স্বাধীনতায় কোন ভূমিকাই রাখেনি তাদেরকেই স্বাধীনতা পুরস্কার দেয়া হয়েছে। এসব পুরস্কারপ্রাপ্তরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস মুছে ফেলতে তৎপর ছিল।এ দেশে বঙ্গবন্ধুর নাম বলাটা বন্ধ করতে চেয়েছিল।
প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের বিজয়ের পিছনে কত রক্ত ঝরেছে। কত মায়ের হাহাকার, কত বাবার হহাকার জড়িয়ে রয়েছে সেই ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল স্বাধীনতাবিরোধীরা।
মানবতাবিরোধীদের রক্ষায় নানা অপচেষ্টার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী ১৯৭৫ পরবর্তী সময়ে স্বাধীনতাবিরোধীদের মন্ত্রী বানিয়ে যে পুরস্কারে ভূষিত করা হয়েছিল তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন। IMG0
