টানা আট বছর বন্ধ থাকার পর আগামী ৬ এপ্রিল রাজশাহী-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল আবারও শুরু হতে যাচ্ছে। এলক্ষ্যে রাজশাহীর শাহ্ মখদুম (রহ:) বিমানবন্দরের টার্মিনালে ফাইবার ফার্নিচার স্থাপন, সীমানা প্রাচীর সমপ্রসারণ, পেট্রোল সড়ক ও রানওয়ে সংস্কারসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
রাজশাহী শাহ্্ মখদুম (রহ:) বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান জানান, উদ্বোধনের দিন থেকে সপ্তাহে তিনদিন রবি, মঙ্গল ও শুক্রবার রাজশাহী-ঢাকা রুটে যাত্রী পরিবহন করবে বাংলাদেশ বিমান। নির্ধারিত দিন বেলা ২-১৫ মিনিটে বিমানের ফ্লাইট রাজধানী ঢাকা ছাড়বে, রাজশাহী পৌঁছাবে বিকাল ৩টায়। আবার ফিরতি ফ্লাইট দুপুর সোয়া ৩টায় রাজশাহী ছেড়ে বিকাল ৪টায় ঢাকা পৌঁছবে।
