প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন মামুন

আপডেট : ২৫ মার্চ ২০১৫, ১৪:১৫
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ে উপ-প্রেস সচিব হিসাবে মো. মামুন অর রশিদ নিয়োগ পেয়েছেন। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক বছরের চুক্তিতে তার এই নিয়োগের আদেশ জারি করে। নতুন দায়িত্বে যোগ দেয়ার আগে মামুনকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কাজের সম্পর্ক ত্যাগ করতে হবে।