ভারতের পশ্চিম উপকূলে নৌবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিখোঁজ হয়েছে। বুধবার দেশটির নৌবাহিনী এ কথা জানিয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টায় (গ্রিনিচ মান সময় ১৬৩০) ভারতের নৌবাহিনীর ড্রোনিয়ার বিমানটি পশ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়া থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল দূরে বিধ্বস্ত হয়। এরপর উদ্ধার অভিযান শুরু হয়। অভিযান অব্যাহত রয়েছে।
বুধবার ভোরে নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘গতকাল সন্ধ্যায় নৌবাহিনীর নিয়মিত প্রশিক্ষণের সময় একটি ডোর্নিয়ার গোয়ার অদূরে সমুদ্রে পড়ে যায়। এই ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুই কর্মকর্তাকে (একজন পাইলট ও একজন পর্যবেক্ষক) সনাক্ত করতে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে।’
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে মুম্বাই উপকূলে একটি পরমাণু চালিত ডুবোজাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই কর্মকর্তা প্রাণ হারান। ওই ঘটনায় নৌবাহিনীর প্রধান তাত্ক্ষণিকভাবে পদত্যাগ করেন।
