জেলা আওয়ামী লীগ সম্মেলন

ঝিনাইদহ আওয়ামী লীগ সভাপতি হাই সম্পাদক মিন্টু

আপডেট : ২৫ মার্চ ২০১৫, ১৭:৪৪
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলন শেষে সর্ব সম্মতিক্রমে আব্দুল হাই এমপি সভাপতি পদে পূর্ণ নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন ঝিনাইদহ পৌর সভার মেয়র সাইদুল করিম মিন্টু।
 
বুধবার সম্মেলন শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ ঘোষনা দেন। 
 
সহ সভাপতি হিসাবে শফিকুল ইসলাম অপু ও  এ্যাডভোকেট আজিজুর রহমানের নাম ঘোষণা করা হয়।
 
আজ ওয়াজির আলি হাইস্কুল মাঠে আওয়ামূী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।