মিরসরাইয়ে দুই যুবলীগ কর্মীকে কুপিয়েছে ছাত্রলীগ

আপডেট : ২৫ মার্চ ২০১৫, ১৯:৫৭
 
চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারহাট পৌরসভায় দুই যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে ছাত্রলীগ কর্মীরা। মঙ্গলবার রাতে পৌরসভার উত্তরা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
 
আহতরা হলো বারইয়ারহাট পৌর যুবলীগ কর্মী আমজাদ হোসেন মিলন  (৩০) ও মোহাম্মদ মামুন (২৫)। স্থানীয়রা এগিয়ে এসে মিলনকে প্রথমে বারইয়ারহাট মেডিকেল সেন্টারে ভর্তি করে। পরে তার শারিরীক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
 
এদিকে হামলার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
 
গ্রেপ্তারকৃতরা হলো: আলমগীর হোসেন মাসুদ (১৮), মামুনুর রশিদ (২০), আবুল হাসেম (২২), সেলিম উদ্দিন (১৯), মো. রাশেল (২৩) ওমর ফারুক (১৮)। এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগান ও ৬টি ছুরি উদ্ধার করা হয়।