সঠিক নিয়মে জাতীয় পতাকা উত্তোলন না করায় জরিমানা

আপডেট : ২৬ মার্চ ২০১৫, ১৯:০১
 
 
সঠিক নিয়মে জাতীয় পতাকা উত্তোলন না করায় যশোরে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে বেশকিছু প্রতিষ্ঠানকে। স্বাধীনতা দিবসের সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম এ অভিযান পরিচালনা করেন। 
 
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে তিনি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত শহরের ৭টি দোকানে ৮শ’ টাকা জরিমানা করেন।
 
তিনি জানান, জাতীয় পতাকা যেকোনোভাবে আমরা ব্যবহার করতে পারি না। জাতীয় পতাকা ব্যবহারবিধি রয়েছে। আইনে নিয়ম অনুযায়ী জাতীয় পতাকা ব্যবহার করা না হলে ৫ হাজার টাকা জরিমানা ও এক বছর কারাদণ্ডের বিধান রয়েছে।
 
তিনি আরও জানান, জাতীয় পতাকা নষ্ট হয়ে গেলে যেনতেনভাবে ফেলে না দিয়ে ‘কবর’ দেয়ার নিয়ম আইনে বলা হয়েছে। এ ব্যাপারে সকলকে দায়িত্বশীল হবার আহ্বান জানান তিনি।