সম্পদ দান করছেন টিম কুক

আপডেট : ২৭ মার্চ ২০১৫, ১৩:০৩
 
মানবকল্যাণে অবদান রাখার জন্য সম্পদদানকারী ধনীদের তালিকায় নাম লেখাচ্ছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। দাতব্য কাজে নিজের সব সম্পদ দান করার পরিকল্পনা করেছেন তিনি।
ফরচুন ম্যাগাজিন জানিয়েছে, কুকের সম্পদের পরিমাণ ৭৮৫ মিলিয়ন মার্কিন ডলার।
ফরচুনকে কুক জানিয়েছেন, আমার ১০ বছর বয়সী ভাইপোর পড়াশোনার খরচ বাদে বাকি সব সম্পদ দাতব্য কাজে ব্যয় হবে।
টিম কুক বলেন, ‘আপনি জলাশয়ের সেই নুড়ি হতে চাইবেন, যা পরিবর্তনের জন্য তরঙ্গ সৃষ্টি করতে পারে।’

দাতব্য কাজে সম্পদ দান করার পরিকল্পনার কথা জানিয়ে কুক সেইসব ধনীদের তালিকায় পড়লেন যারা তাদের সম্পদ দাতব্য কাজে দান করছেন। এই তালিকায় ধনকুবের ওয়ারেন বাফেট, মাইক্রোসফটের বিল গেইটস. ফেসবুকের মার্ক জুকারবার্গ এবং ওরালক কর্পোরেশনের ল্যারি এলিসনসহ প্রমুখ। সূত্র: রয়টার্স।