ফরিদপুরে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৭ মার্চ ২০১৫, ১৪:৪৭
ফরিদপুরে শহরের ঝিলটুলী এলাকায় সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক্যম্পাসের সামনে থেকে মো. সাজ্জাদ মোল্যা (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সাজ্জাদ লক্ষীপুর রেল বস্তির মো. চাঁন মোল্যার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নিহতের শরীরের বিভিন্নস্থানে ক্ষত চিহ্ন রয়েছে।
কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসিনুল হক জানায়, সকালে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো  হয়েছে।