অভয়নগরের শ্যামলের ভাটার পাশে কাঁচা রাস্তার উপর থেকে নয়ন শেখ (২৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নয়ন উপজেলার শংকরপাশা গ্রামের খোকা শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ভুড়ভুড়ে বিলে কাজ করতে যাওয়ার পথে কৃষকেরা রাস্তার উপর একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। দুর্বৃত্তরা জবাই করে এবং চোখ দু’টি উপড়িয়ে লাশটি ফেলে রেখে গেছে।
অভয়নগর থানার ওসি নাছির উদ্দিন জানান, পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়েছে। লাশের পাশে একটি চাপাতি পাওয়া গেছে। নিহতের নামে থানায় একাধিক মামলা রয়েছে।
