চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে বৃহস্পতিবার রাতে অনুপ্রবেশের অভিযোগে ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ বকুল মিয়া (২৫) নামের এক বাংলাদেশিকে আটক করেছে। এদিকে শুক্রবার একই সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে রাম দাস (৪৫) নামের এক ভারতীয়কে আটক করেছে বিজিবি। তিনি নদীয়া জেলার কেষ্টগঞ্জ থানার ভাজনঘাট গ্রামের নিতাই দাসের ছেলে।
সীমান্ত সূত্র এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
