শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ভাইকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৮ মার্চ ২০১৫, ১২:০৯
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার ছোট ভাই চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা গেছেন।
দুইদিন আগে বৃহস্পতিবার রাজধানী কলম্বো থেকে ২১৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে নিজ শহর পোলোন্নারুয়ায় দুর্বৃত্তদের হামলার শিকার হন প্রিয়ানথা সিরিসেনা (৪০)।
এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, কুড়াল দিয়ে প্রিয়ানথার ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত প্রিয়ানথারকে রাজধানী কলম্বোর একটি হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হামলায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।