নওগাঁর রানীনগর উপজেলার সোনাকানিয়া সেতুর পাশ থেকে অজ্ঞাত এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারীর লাশের পাশে একটি কালো হাতব্যাগ ও একটি মোবাইল ফোন পাওয়া গেছে।
পুলিশের ধারণা, ওই নারীকে অন্য কোথাও হত্যার পর লাশ সেখানে ফেলা রাখা হয়েছে।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাসউদ চেধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পথচারীদের কাছ থেকে খবর পেয়ে শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার সোনাকানিয়া সেতুর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্দেশ্যমূলকভাবে চেহারা থেঁতলে দেয়ায় লাশটি চেনা যাচ্ছে না।
